লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার চাপারহাটে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টারের নেতৃত্বে ৫ শতাধিক জামায়াতের নেতা কর্মি ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজ আলহাজ্ব মফিজ উদ্দিন ও জামাত নেতা ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ।