বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশ :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ০৩ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ক্রিকেট কোচ ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোঃ জিকরুল ইসলাম ফাতেমী, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জ্যাকব রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে বিসিবির রেজিস্ট্রেশনপ্রাপ্ত জেলার মোট ৬০ জন ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে তিস্তা, ধরলা, রতনাই ও স্বর্ণমতি-এই চারটি দলে বিভক্ত করে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ চারটি দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ধরলা ও রতনাই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। টসে জিতে ধরলা দলের অধিনায়ক শ্রেয়ান রতনাই দলকে ব্যাটিংয়ে পাঠান। নির্ধারিত ৪০ ওভারের খেলায় রতনাই দল সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ধরলা দল ৪ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের মিরাজ ৩৩ বল খেলে ৫০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সীমান্ত রায় রিংকু এবং বেস্ট প্রমিজিং প্লেয়ার নির্বাচিত হন অদ্বৈত রায় তীর্থ।

খেলা শেষে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়দের মাঝে মেডেল, বিজয়ী দলকে চ্যাম্পিয়নস ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।