রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাতবছর কর্মরত সহকারী শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের চাকুরী জীবনের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর আড়াই ঘটিকায় পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী আয়োজিত অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী শিক্ষক মো: ফারুক আহমেদ,অভিভাবক সদস্য আব্দুল হাই সরকার,অভিভাবক ও সাংবাদিক এনামুল হক সরকার।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার,বিদ্যালয়ের দাতা সদস্য গঙ্গারামসহ সাবেক শিক্ষার্থী অভিভাবক দ্বিজেন্দ্র নাথ রায়,এমদাদুল হক সরকার,জগদীশ চন্দ্র রায়,ছালেমুদ্দি,জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।