৪ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. লুতফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পৈত্রিক নিবাস লালমনিরহাট শহরের সাহেবপাড়া এলাকার জাহানারা মঞ্জিল, স্টোরপাড়া জামে মসজিদ ও রেলওয়ে স্টেশন জামে মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি এতিমখানায় এতিম শিশুদের জন্য দুপুরের খাবার বিতরণ করাও হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিথত ছিলেন।