বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঝলমলিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে ৪ ব্যবসায়ী নিহত


প্রকাশ :

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে ঘন কুয়াশার কারণে একটি বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজশাহী–নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার সিয়াম, পাইকপাড়া গ্রামের মুনকের প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার ইসলাম উদ্দিন।

পুলিশ জানায়, নাটোরগামী ট্রাকটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে পাশের কলাবাজারে অবস্থান করা কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহতরা সবাই কলা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।