বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানীর পরলোকগমনে জি এম কাদেরের শোক প্রকাশ


প্রকাশ :

মাহিগঞ্জ নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, সমাজসেবক ও ধর্মানুরাগী, মাহিগঞ্জ পরেশনাথ শিব মন্দিরের আজীবন সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানী (রামু) আর নেই।

তিনি গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ডক্টর’স ক্লিনিক)-এ চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় জি এম কাদের বলেন, “রংপুরের সার্বিক উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।