বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা ছহরাব আলী গ্রেফতার


প্রকাশ :

রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ ছহরাব আলী (৫০)–কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছহরাব আলী বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুক শাহাবাজ গ্রামের বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে এবং মোছাঃ মনজিলা বেগমের স্বামী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের নির্দেশে এসআই শাহনূরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।