বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ


প্রকাশ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের আগে লালমনিরহাটে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট থেকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

জানা যায়, তারেককে স্বাগত জানাতে ঢাকা যাওয়ার জন্য জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন। তারা ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচের ব্যবস্থা চেয়ে ১৯ ডিসেম্বর রেলওয়েকে অনুরোধ করেছিল। যদিও শুরুতে আশ্বস্ত করা হয়েছিল, শেষ মুহূর্তে রেল কর্তৃপক্ষ কারিগরি কারণ দেখিয়ে বিশেষ ট্রেন বাতিল করে দেন।

এর প্রতিবাদে আন্দোলনকারীরা স্টেশনের প্রধান রেলপথ অবরোধ করেন। ফলে সকাল ১০টায় ঢাকা অভিমুখী 'লালমনি এক্সপ্রেস' ট্রেনসহ সব ট্রেন স্থগিত রয়েছে। বুড়িমারী, কুড়িগ্রাম ও পার্বতীপুর রুটেও রেল যোগাযোগ বন্ধ। নারী ও শিশুসহ শত শত যাত্রী স্টেশনে আটকা পড়েছেন।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, ইঞ্জিন ও কোচের তীব্র সংকটের কারণে বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। জেলা বিএনপি বলেছে, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, এবং যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে, ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্টেশনে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।