১৮ ডিসেম্বর সামাজিক সংগঠন পথ এর আয়োজনে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলজিইডি হলরুমে লালমনিরহাট সদর উপজেলার প্রায় দেড়শো নিয়মিত রক্তদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় পথ সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহকারী অধ্যাপক (অবঃ) হ,শ,ম জয়নুল আবেদীন স্বপন, বিশিষ্ট ব্যবসায়িক মিজানুর রহমান মিজান, পথ সংগঠনের উপদেষ্টা শামস্-ই-রহমান নুপুর, অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন।
স্বাগত বক্তব্য রাখছেন সামাজিক সংগঠন পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে সামাজিক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং পথ সংগঠনের অন্য উপদেষ্টা শামস্-ই-রহমান নুপুর লালমনিরহাট সদর উপজেলায় ও জেলায় অদম্য নারী হিসেবে নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।