বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি ঘোষণা


প্রকাশ :

লালমনিরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোঃ রাশিদুল ইসলাম সরকার (রাশেদ)-কে আহ্বায়ক এবং মোঃ শাহিন ইসলাম-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে লালমনিরহাট জেলায় জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

নেতারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দলীয় আদর্শ প্রচার, অপপ্রচার মোকাবিলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ জেলার বিভিন্ন উপজেলায় কার্যক্রম জোরদার করা হবে।

নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।