বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল ৪ দোকান ও ২ বাস


প্রকাশ :

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ওই এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকান ও বাসে আগুন ধরে যায়। দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি দোকান ও দুটি বাস পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, রাতে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর ভোরে ফোন পেয়ে আগুনের খবর পান। তার দোকানে প্রায় ৩৫টি নতুন জেনারেটরসহ কয়েকটি সরকারি জেনারেটর ছিল, যা আগুনে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফার্নিচারের দোকানে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।