রাজধানীর জিগাতলা কাঁচাবাজার এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে আনুমানিক সকাল ৪টার দিকে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যে ঘটনাটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি পারিবারিক কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।
ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।