লালমনিরহাটের আদিতমারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি পালনে আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম ও আদিতমারী থানার ওসি নাজমুল হক। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোকনুজ্জামানের সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মুকছিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।