বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা


প্রকাশ :

শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশজুড়ে অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে অংশগ্রহণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন। পরে সাদিক কায়েম নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বেলা ১টা ২০ মিনিটে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পুলিশ বাধার মুখে পড়েন। এরপর তারা ব্যারিকেড ভেঙে অগ্রসর হন এবং হাইকোর্ট মাজারের সামনে পৌঁছান। বেলা ১টা ২৭ মিনিটে শিক্ষা ভবন সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচির ডাক দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।