বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে কাব স্কাউট ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটে কাব স্কাউটদের দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং লালমনিরহাট সদর উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের (চতুর্থ পর্যায়) অর্থায়নে সদর উপজেলার গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষণ কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন পীরগাছা জে. এন. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মো. মতিয়ার রহমান (সিএলটি)। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হাতীবান্ধা উপজেলা স্কাউট কমিশনার মোছা. ফরিদা ইয়াসমিন (সিএলটি), কদমতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল হক (এএলটি), খোচাবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা (এএলটি), লালমনিরহাট সদর উপজেলা স্কাউট কমিশনার মো. ওবায়দুল ইসলাম (সিএলটি) এবং লালমনিরহাট জেলা স্কাউট লিডার মো. শমশের আলী (উড ব্যাজার)।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাব স্কাউট লিডার অপূর্ব চন্দ্র (এলটি), ঢড্ডগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর মালেক সরকার, উপজেলা কাব স্কাউট লিডার মুকুল চন্দ্র রায় (উড ব্যাজার) এবং লালমনিরহাট জেলা স্কাউট সহকারী কমিশনার ক্ষিতিশ চন্দ্র বর্মন (এএলটি)। কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন কুশিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. নুর-ই-ইসলাম সরকার।

প্রশিক্ষণে স্কাউট আইন, স্কাউট প্রতিজ্ঞা, স্কাউট মটোসহ কাব স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে শেখানো হয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য স্কাউট সদস্যদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কাব স্কাউটদের মাঝে সনদপত্র ও পাঁচটি করে স্কাউটিং বিষয়ক বই বিতরণ করা হয়।