লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, মৎস্য অফিসার আসাদুজ্জামান, নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৬ ডিসেম্বর যথাযথভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।