মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ইনসানিয়াত বিপ্লব, প্রার্থী ঘোষণা ও মোবাইলভিত্তিক ভোটের দাবি


প্রকাশ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ বিভিন্ন আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। ধাপে ধাপে আরও আসনের প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে দলটি।

ইতিমধ্যে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ–১ এ শেখ রায়হান রাহবার, চট্টগ্রাম–১ এ রেজাউল করিম, চট্টগ্রাম–৮ এ এমদাদুল হক, চট্টগ্রাম–৯ এ শেখ নঈম উদ্দীন, চট্টগ্রাম–১২ এ আবু তালেব সারতাজ, চট্টগ্রাম–১৩ এ আল্লামা রেজাউল কাউসার, চট্টগ্রাম–১৪ এ হাফেজ ইলিয়াছ শাহ। নোয়াখালী–১ এ মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া–৩ এ শেখ হানিফ, কুমিল্লা–৩ এ শরীফ উদ্দিন সরকার, কুমিল্লা–৪ এ ইরফানুল হক সরকার, চাঁদপুর–৫ এ মাহমুদ হাসান নয়ন, ফেনী–৩ এ হাসান আহমেদ, কিশোরগঞ্জ–৪ এ নুরুল ইসলাম রাহাত, নরসিংদীর চারটি আসনে হামিদুল হক পারভেজ, ইঞ্জিনিয়ার ইব্রাহীম, মহিউদ্দীন রায়হান ও মিলন মোর্শেদ। পাশাপাশি গাইবান্ধা–৩ এ অ্যাডভোকেট মোছাদ্দিকুল ইসলাম, ঢাকা–৯ এ নাহিদ হাসান জুনায়েদ এবং ফরিদপুর–২ এ আকরামুজ্জামান।

এক সংবাদ সম্মেলনে দল জানায়, মানবতাবিরোধী রাজনীতির সঙ্গে তারা কোনো জোট করবে না এবং স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেবে। দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে জোট করা সম্ভব নয়।

তিনি আবারও নিরাপদ মোবাইল অ্যাপ–ভিত্তিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ভোটিং ব্যবস্থার দাবি তোলেন। তার মতে, এই পদ্ধতিই সব ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা এবং প্রকৃত ফল নিশ্চিত করতে পারে। দলটির দাবি, বর্তমান পরিস্থিতিতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ঝুঁকিপূর্ণ, বিশেষ করে নারী এবং প্রবাসী ভোটারদের জন্য।

ইনসানিয়াত বিপ্লব বলছে, বুথ–ভিত্তিক ভোটিং ব্যবস্থা জালিয়াতির সুযোগ রাখে এবং ভোটারদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে। তাই মোবাইল–ভিত্তিক বায়োমেট্রিক যাচাই–নির্ভর ভোটিংই হতে পারে নিরাপদ ও আধুনিক সমাধান।

শেষে দলের পক্ষ থেকে বলা হয়, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে তারা আপেল প্রতীকে ভোট চায়।