মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বাড়ির উঠান থেকে ১০ দিনের নবজাতক উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রামজীবন মন্ডলটারি গ্রামে মঙ্গলবার একটি ১০ দিনের নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে। এ ঘটনার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে মুখলেসুর রহমানের বাড়ির উঠানে শিশুটি কে বা কারা রেখে চলে যায়। মুখলেসুরের স্ত্রী জেসমিন বেগম শিশুটিকে দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের খবর দেয়। পরে প্রতিবেশীরা এসে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সদর থানা পুলিশকে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শিশুটি সুস্থ এবং নিরাপদে মুখলেসুর রহমানের বাড়িতেই আছে।

জানা গেছে, শিশুটিকে দেখতে ভিড় করছে স্থানীয়রা এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও লোকজন ছুটে আসছেন। দেশের এবং দেশের বাইরে থেকে কেউ কেউ শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করছেন। মুখলেসুর রহমান ও তার স্ত্রী জানিয়েছেন, তারা শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে লালন-পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বিষয়টি পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত যথাযথ আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।