যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস, ২০২৫ পালন উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
জেলাপ্রশাসনের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষ্যে ১৪ই ডিসেম্বর সকালে রংপুর টাউন হল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কর্মসূচির শুরুতেই সকাল ৯:৩০ মিনিটে রংপুর টাউন হল বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষ্যে শহিদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
রংপুর জেলাপ্রশাসনের গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যথাসময়ে সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করা হয়েছে।