রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ’শীর্ষক সেমিনার হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলা বিভাগের ১৬ ব্যাচের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এতে মুসলিম সাহিত্য সমাজ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবনী সরকার, মাসুদ রানা, সাবিকুন্নাহার তমা, আজিজুল হাকিম, সাইদুল শাকিল, গোলাম মোরশেদ তামি, অনন্যা সরকার, আব্দুল মালেক, প্রসেনজিৎ রায়, রাফি আহম্মেদ, মারুফা মুক্তা, মেহাইমিনুন নাবা,মাকসুরাতুন নাইমা সহ ১০ শিক্ষার্থী।
এতে প্রধান আলোচক ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী। ১৬তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি মেঘনাথ রায়ের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিকুর রহমান, অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরা, প্রভাষক গেলাম রব্বানী ওমনির হোসেন।
সেমিনারে মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে প্রগতিশীল সাহিত্য চিন্তা, নৈতিক ও মানবিক মুল্যবোধ চর্চা, শিক্ষিত সমাজ গঠনের দৃষ্টি ভঙ্গি, জাতির জন্য দায়িত্বশীল বুদ্ধিজীবি চেতনা তৈরীসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।