বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতির মৃত্যু


প্রকাশ :

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা জাহাঙ্গীর আলম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর আলম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।   

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রবিবার ভোরে আবার অসুস্থ্য হলে জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।