বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা


প্রকাশ :

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুখ আহমেদ।

নিহতরা হলেন যোগেশ চন্দ্র বর্মণ (৮০) এবং তার স্ত্রী সুবর্ণা রানী (৬৫)। তারা একই গ্রামের দীর্ঘদিনের পরিচিত ও সম্মানিত বাসিন্দা।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, শনিবার রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে হত্যা করে। পরদিন সকালে বাড়ি থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা সন্দেহজনকভাবে বাড়িতে ঢুকে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

তিনি জানান, নিহত যোগেশ চন্দ্র বর্মণ স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ও সামাজিক মর্যাদার কারণে এলাকায় তাকে সবাই সম্মানের চোখে দেখতেন।

কেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে ওসি জানিয়েছেন।