সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দিনাজপুর শিক্ষাবোর্ড রংপুরে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল


প্রকাশ : (১ সপ্তাহ আগে)
দিনাজপুর শিক্ষাবোর্ড রংপুরে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ ফলাফল কমেছে। এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত ৮ বছরের মধ্যে এটি এই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন। ফল প্রকাশ করে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছেন ১ হাজার ৫৭০ জন।শতভাগ পাস করেছেন ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।শূন্য পাসের কলেজগুলোর মধ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেরি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল ও কলেজ, সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল ও কলেজ, রতনীবাড়ী স্কুল ও কলেজ, লক্ষীচাপা সৃজনশীল কলেজ ও গয়াখারবাড়ী মহিলা কলেজ,ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয় ও বাগডোকরা নিমোজখান হাই স্কুল ও কলেজ, জলঢাকা উপজেলার সামিরউদ্দীন আদর্শ হাই স্কুল ও কলেজ এবং ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল ও কলেজ ও জেলা পরিষদ স্কুল ও কলেজ।কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মহিলা কলেজ, কুটিপায়ড়াডাঙ্গা স্কুল ও কলেজ ও চিলাখানা মডেল কলেজ,রাজারহাট উপজেলার সিংগার ডাবড়ীহাট কলেজ, সিংগা ডাবরী হাট বিএল হাই স্কুল ও কলেজ ও পানঘারি লক্ষীপাড়া স্কুল ও কলেজ,উলিপুর উপজেলার হজরত ফাতেমা (রা.) পৌর বালিকা স্কুল ও কলেজ এবং চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল ও কলেজ।ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মড়লহাট জনতা স্কুল ও কলেজ ও রত্নাই বাগুলাবাড়ী হাই স্কুল ও কলেজ, সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ ও সালন্দর
মহিলা কলেজ, রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল ও কলেজ, গগর কলেজ ও রাউতনগর স্কুল ও কলেজ এবং পীরগঞ্জ উপজেলার ইখতিয়ারপুর শহীদ সালাহ উদ্দীন স্কুল ও কলেজ।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল ও কলেজ, দুহুল এসসি হাই স্কুল ও কলেজ ও দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ,হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ ও আমিনুর রহমান কলেজ এবং আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ।দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ ও সনকা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর হাই স্কুল ও কলেজ, বিরামপুর উপজেলার বেপারীতলা আদর্শ কলেজ এবং হাকিমপুর উপজেলার পাউশগাড়া হাই স্কুল ও কলেজ ও বোয়ালদাড় স্কুল ও কলেজ।রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ মহিলা কলেজ ও আমাদপুর কলেজ এবং পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজ।পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল ও কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দীন কলেজ।গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ এবং সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।
শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসাবে গত ৮ বছরের মধ্যে ২০১৬ সালে এই বোর্ডের অধীনে ৭৪.৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫.৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০.২১ শতাংশ, ২০১৯ সালে ৭১.৭৮ শতাংশ, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ,২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় ৯২.৪৩ শতাংশ, ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষায় ৭৯.০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৪৮ শতাংশ ২০২৪ সালে ৭৭.৫৬ শতাংশ ও ২০২৫ সালে ৫৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬.৭৭ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৩৯.৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫.৭৩ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৪১.৩১ শতাংশ এবং মেয়েরা ৫০.২৬ শতাংশ পাস করেছে। 

বিজ্ঞাপন