শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ধরলা নদীর তীর সংরক্ষণে সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিন্নাঘাস রোপণের পরিকল্পনা করা হচ্ছে—   পানি সম্পদ প্রতিমন্ত্রী


প্রকাশ : (১ ঘন্টা আগে)
ধরলা নদীর তীর সংরক্ষণে সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিন্নাঘাস রোপণের পরিকল্পনা করা হচ্ছে—   পানি সম্পদ প্রতিমন্ত্রী

  ধরলা নদীর তীর সংরক্ষণ ও রাস্তার ভাঙন রোধে নদীটির দুই তীরে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিন্নাঘাস রোপণের পরিকল্পনা করেছে সরকার। বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) সকালে লালমনিরহাট জেলার ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে সদর উপজেলা রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতার ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ ও রাস্তার ভাঙন রোধে বিন্নাঘাস রোপণের এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিস্তা নদী প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে একাধিকবার নদী এলাকা পরিদর্শন, সভা আয়োজন এবং কারিগরি কমিটি গঠন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের উপযুক্ত পদ্ধতি নির্ধারণে সংশ্লিষ্ট অধিদপ্তর ও কারিগরি প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

 

তিনি জানান, নির্বাচনের আগে তিস্তা নদী রক্ষার দাবিতে নদীর তীরে মানুষের সমাবেশ এবং নির্বাচনি ইশতেহারে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার এ উদ্যোগ এগিয়ে নিচ্ছে। আগামী বছরের নভেম্বরের মধ্যে তিস্তা নদী প্রকল্পের কাজ শুরুর আশা করা হচ্ছে।  

 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের পানিসংকট, বন্যা ও নদীভাঙনজনিত দুর্ভোগ কমানো যায়। এছাড়াও এঅঞ্চলের ছোট-বড়ো নদ-নদী এবং জলাশয়-সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন