২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে চালানো গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন৷ নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান৷
১৪ বছর পর এ সংক্রান্ত মামলার (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন) মামলার রায় দেন বিচারিক আদালত৷ ২০১৮ সালের ১০ অক্টোবর ঘোষণা করা সেই রায়ে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়৷ এছাড়া তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অন্য ১১ জনকে৷
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনহয়৷ ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সবাইকে খালাস দেন৷ পরের বছর রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ৷ তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ওই রায় দেন৷
সুত্র: ডয়চে ভেলে
হাসপাতালে এমপির সামনেই বিএনপি-জামায়াতের হাতাহাতি
১ সপ্তাহ আগে