শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ


প্রকাশ : (৮ মাস আগে)
মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

আজ ২৮ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসন, লালমনিরহাট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট-এর যৌথ আয়োজনে এবং লালমনিরহাট সরকারি কলেজের সহযোগিতায় লালমনিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে একটি মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান। সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন নব্বী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট জেলার উপপরিচালক মো. আবু জাফর, জেলা তথ্য অফিসার সৌমিক রায় এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর খান মো. মাসুম বিল্যাহ।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদককে ‘না’ বলার আহ্বান জানান এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁরা সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়ামোদী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনগণ।

খেলা পরিচালনা করেন জেলা ভলিবল রেফারি মো. রেজাউল ইসলাম খন্দকার ও মো. আব্দুস সাত্তার মানু। ধারাভাষ্য ও উপস্থাপনায় ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এবং জেলা ভলিবল রেফারি মো. কামরুজ্জামান।

টুর্নামেন্টে নেছারিয়া কামিল মাদ্রাসা, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ এবং শেখ শফিউদ্দিন কমার্স কলেজ অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় নেছারিয়া কামিল মাদ্রাসাকে ২–০ সেটে পরাজিত করে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন