মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মকবুল হোসেনের ইন্তেকাল


প্রকাশ : (১ মাস আগে)
অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মকবুল হোসেনের ইন্তেকাল

লালমনিরহাট পৌরসভার বড় মসজিদ সংলগ্ন বিডিআর রোডের পাশে বসবাসকারী অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আলহাজ্ব মকবুল হোসেন (৮৮) গতকাল শক্রবার রাতে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তিনি এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন|

শনিবার (৩০ মে) বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়| জানাজা শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়|

সম্পাদকের শোক

অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মকবুল হোসেনের ইন্তেকালে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার-৭১) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন| তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন|

বিজ্ঞাপন