মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শাহজালাল বিমানবন্দরে আমেরিকা প্রবাসী জসমত মাস্টারের মরদেহ গ্রহণ, আগামীকাল দুপুরে জানাজা


প্রকাশ : (১ মাস আগে)
শাহজালাল বিমানবন্দরে আমেরিকা প্রবাসী জসমত মাস্টারের মরদেহ গ্রহণ, আগামীকাল দুপুরে জানাজা

আজ ২৩ মে বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা প্রবাসী লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী জসমত আলী খন্দকার মাস্টারের মরদেহ গ্রহণ করেন তাঁর দ্বিতীয় পুত্র বদরুল খন্দকার। এ সময় লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার '৭১, মরহুমের ভাগিনা রোকন রাশেদ, ভাতিজা মাহমুদুল হাসান, কাজিউল ইসলাম, কামরুজ্জামান বকুল, ভাতিজি দিনাত জাহান, নিকট আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল ২৪ মে রবিবার বাদ জোহর লালমনিরহাট শহরের বাবুপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজার শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন