শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন


প্রকাশ : (৩ মাস আগে)
আদিতমারীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

লালমনিরহাটের আদিতমারীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

 রবিবার (১৭ মে) বিকালে আদিতমারী উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, ওসি নাজমুল হক প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্র জানায়, এবছর সরাসরি কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১১২৫ মেঃটন ধান ও মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কোজি দরে ২৭৫৭.৯৯০ মেঃট চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন