০১ মে (শুক্রবার) বিকালে শহরের মুনস্টার রেস্টুরেন্ট-এ লালমনিরহাট জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, লালমনিরহাট’ এর কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলায় কর্মরত ও লালমনিরহাট জেলার অধিবাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাকালীন আংশিক কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কার্যনির্বাহী পরিষদের প্রথম সভাপতি মনোনীত হন এ. এম. গোলাম কিবরিয়া, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, লালমনিরহাট শাখা, এবং প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন আসাদুল্লাহ আল গালিব, প্রভাষক, লালমনিরহাট সরকারি কলেজ,
‘আমরা জবিয়ান, আমরা লালমনিয়ান’- মূলনীতিকে ধারণ করে এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। পারস্পরিক বন্ধন, যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সদস্যগণের বিপদে পাশে থাকার প্রত্যয় নিয়ে সেবাধর্মী এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। (প্রস বিজ্ঞপ্তি)
রাজারহাটে পুলিশের চার্জশিট জালিয়াতির ফাঁদে সাংবাদিক
২৫ সেকেন্ড আগে