মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় ৪ কেজি মাদকসহ নারী আটক


প্রকাশ : (২ মাস আগে)
হাতীবান্ধায় ৪ কেজি মাদকসহ নারী আটক

 হাতীবান্ধা উপজেলায় প্রায় ৪ কেজি মাদকদ্রব্যসহ সেলিনা আক্তার (সেলি বেগম) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার উপজেলার দইখাওয়া মোড়ে তার সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন স্থানীয়রা। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে আনুমানিক ৪ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক সেলিনা আক্তারের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি পাটগ্রাম উপজেলার জেংরা ইউনিয়নের বাসিন্দা। তার স্বামীর নাম আখতার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাকে আটক করে এবং পরবর্তীতে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন