মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত


প্রকাশ : (২ মাস আগে)
আদিতমারীতে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকচাপায় ওয়াসিম নামের এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।  রোববার (২৬ এপ্রিল) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া (৩১) উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ি ফ্যাক্টরীতে কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শ্রমিক ওয়াসিম মিয়া। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চালক সুজনসহ ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন