মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ : (৩ মাস আগে)
লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৩ আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকায় মো. সাইফুল ইসলাম (৪৫)-এর বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সা—মোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন