মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ডা. লুতফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশ : (৬ মাস আগে)
ডা. লুতফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

৪ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. লুতফর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের পৈত্রিক নিবাস লালমনিরহাট শহরের সাহেবপাড়া এলাকার জাহানারা মঞ্জিল, স্টোরপাড়া জামে মসজিদ ও রেলওয়ে স্টেশন জামে মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি  এতিমখানায় এতিম শিশুদের জন্য দুপুরের খাবার বিতরণ করাও হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিথত ছিলেন। 

বিজ্ঞাপন