মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


প্রকাশ : (২ মাস আগে)
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দু’টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

শনিবার, বিকাল ৩ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাবে আকাশ প্রকাশনা থেকে  জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দু’টি গ্রন্থ ‘‘বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথর বাটি-২য় খন্ড (সংশোধিত)  ও  Miseries  of Misconceived Democracy -Part-2 (Revised Edition)  এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাবন্ধিক সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তাবিদ,  সভাপতি বাংলা একাডেমি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকাশক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন।  

আমন্ত্রিত অতিথিদের উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,  বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল, আনিস আলমগীর,  মঞ্জুরুল ইসলাম পান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম,  সাবেক এম পি মসিউর রহমান রাংগা, সাংবাদিক কাজী রওনক হাসান সহ আরও অনেকে।

বিজ্ঞাপন