মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ডিবির অভিযানে ৩টি বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার


প্রকাশ : (৪ মাস আগে)
লালমনিরহাটে ডিবির অভিযানে ৩টি বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিনটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় লালমনিরহাট সদর থানাধীন মহেন্দ্রনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চিনিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. মুকুল আলী (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়ি ও শয়নকক্ষ তল্লাশি করে। এ সময় তার বাড়ির উত্তর ভিটার দক্ষিণমুখী শয়নকক্ষ থেকে সাদা জাল দিয়ে তৈরি খাঁচার ভেতরে রাখা তিনটি ধূসর মাটিরঙের তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধার করা তক্ষকগুলোর শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।

লালমনিরহাট ডিবি অফিসার সাদ আহমেদ জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা তক্ষকগুলো বন্যপ্রাণী হওয়ায় সেগুলো লালমনিরহাট জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন