মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাতীয় সংসদে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান শেষ


প্রকাশ : (৫ মাস আগে)
জাতীয় সংসদে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান শেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।

শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব পালন করলেও গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করেন।

এবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনে ভোট গ্রহণ স্থগিত থাকে। এছাড়া দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন