বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটের মোগলহাটে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল সিরাপ জব্দ, গ্রেপ্তার ২


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
লালমনিরহাটের মোগলহাটে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল সিরাপ জব্দ, গ্রেপ্তার ২

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, আজ ভোর রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

র‍্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজু আহম্মেদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় টিনের ঘরের ভেতর কাঠের খাটের নিচে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৯৮ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। অভিযানে বাড়ির মালিক মো. রাজু আহম্মেদ (২৫) ও শাহজাদা ইসলাম ওরফে শাওন (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন