বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট সদর থানায় চৌকিদারি প্যারেড: গ্রাম পুলিশকে সতর্ক থাকার নির্দেশ


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
লালমনিরহাট সদর থানায় চৌকিদারি প্যারেড: গ্রাম পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

লালমনিরহাট থানায় গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট থানা কম্পাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে চৌকিদারি প্যারেড গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট এ কে এম ফজলুল হক।
প্যারেড পরিদর্শন শেষে তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক কারবার, সন্দেহজনক চলাফেরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানায় তথ্য দেওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

বিজ্ঞাপন