বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ লাইফস্টাইল

নীরবে লিভার নষ্ট করে দিতে পারে যে ৬টি খাবার


প্রকাশ :

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রক্ত পরিশোধন, হজমে সহায়তা, শক্তি উৎপাদন—সবকিছুর সঙ্গেই এর সরাসরি সম্পর্ক। কিন্তু দৈনন্দিন খাদ্যাভ্যাসে আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু খাবার খাই, যা ধীরে ধীরে লিভারের উপর মারাত্মক চাপ তৈরি করে। চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘদিন চললে লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৬টি খাবারের কথা, যেগুলো নীরবে লিভারের ক্ষতি করছে।

১. অতিরিক্ত তেল-ঝাল ও ভাজা খাবার

ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবারে থাকা ট্রান্স ফ্যাট লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ায়। এতে ফ্যাটি লিভারসহ প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে।

২. চিনি ও অতিপ্রক্রিয়াজাত খাবার

কেক, পেস্ট্রি, বিস্কুট ও সফট ড্রিঙ্কসের মতো খাবারে অতিরিক্ত চিনি থাকে। এসব খাবার নিয়মিত খেলে লিভারে চর্বি জমে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের আশঙ্কা বাড়ে।

৩. ফলের রস

পুরো ফলের তুলনায় ফলের রসে আঁশ কম থাকে, কিন্তু চিনি থাকে বেশি। নিয়মিত ফলের রস পান করলে লিভারে অতিরিক্ত ফ্রুক্টোজ জমে চর্বি বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়।

৪. শিল্পজাত বীজতেল

সয়াবিন, কর্ন, সানফ্লাওয়ার ও ক্যানোলা অয়েলের মতো তেলে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। অতিরিক্ত গ্রহণে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ে, যা লিভারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

৫. অতিরিক্ত অ্যালকোহল

অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ লিভারের কোষ ক্ষতিগ্রস্ত করে। এতে সিরোসিস, হেপাটাইটিসসহ গুরুতর রোগের ঝুঁকি তৈরি হয় এবং লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয়।

৬. লবণের অতিরিক্ত ব্যবহার

খাবারে বেশি লবণ শরীরে পানি জমার প্রবণতা বাড়ায়। এর ফলে লিভারে প্রদাহ দেখা দিতে পারে এবং দীর্ঘদিন চললে লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে।

সতর্কতা:

সুস্থ লিভারের জন্য সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। খাবারে পরিমিতি বজায় রাখাই পারে বড় ধরনের ক্ষতি থেকে লিভারকে রক্ষা করতে।