সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে চোট, পাঁজরের হাড় সরে গিয়েছিল এমিলিয়া ক্লার্কের


প্রকাশ :

হলিউড অভিনেত্রী এমিলিয়া ক্লার্কের নতুন সিরিজ ‘পোনিজ’ ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে মুক্তি পাওয়া এই সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

শুটিংয়ের সময় একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে গুরুতর চাপের মুখে পড়েছিলেন এমিলিয়া। সেই চাপের কারণেই তার পাঁজরের একটি হাড়ে আঘাত লাগে। শুরুতে ভেঙে যাওয়ার কথা বলা হলেও পরে অভিনেত্রী নিজেই জানান, হাড়টি পুরোপুরি ভাঙেনি, বরং কিছুটা সরে গিয়েছিল।

দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, ‘পোনিজ’ সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করা ছিল শারীরিকভাবে বেশ কঠিন। শীতল যুদ্ধের পটভূমিতে নির্মিত গল্পে বিয়া এমন এক নারী, যিনি তথ্য সংগ্রহের জন্য প্রভাবশালী কেজিবি কর্মকর্তাদের কাছাকাছি যান। চরিত্রের প্রয়োজনে সহ–অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে বেশি সময় অভিনয় করতে হয়েছে, আর সেখানেই অতিরিক্ত চাপ তৈরি হয়।

এমিলিয়ার ভাষায়, ‘টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের একদিন পরই বুঝতে পারি, আমার পাঁজরে সমস্যা হয়েছে।’

সিরিজে আরেক সিআইএ এজেন্ট টুইলা চরিত্রে অভিনয় করা হ্যালি লু রিচার্ডসনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমিলিয়ার শারীরিক গঠন তুলনামূলকভাবে সংবেদনশীল হওয়ায় এমন আঘাত পাওয়ার ঝুঁকি ছিল।

চিকিৎসকের কাছে গিয়ে এমিলিয়াকে আঘাতের কারণ হিসেবে শুটিংয়ের কথাই জানাতে হয়। তবে চিকিৎসার পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

‘পোনিজ’ সিরিজে দেখা যায়, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করা বিয়া ও টুইলার জীবন হঠাৎ বদলে যায়। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হয়ে গোপন অভিযানে জড়িয়ে পড়েন। সিরিজটি এখন দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।