“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাট-এর আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫)-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি কালেক্টরেট মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার জনাব মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার জনাব সৌমিক রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সোহেল রেজা, লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল, তিস্তা কে. আর. খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল হক সরকার, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম. এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. মাসুম মিয়া এবং নেছারিয়া কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন।দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমি থেকে আসা ১৪০ জন খেলোয়াড় নিয়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী দলকে চ্যাম্পিয়নস ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।