সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের জগৎবিদ ৮বারের বিশ্বকাপ জয়ী অ্যালিসা হিলি অবসর নিচ্ছেন


প্রকাশ :

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে অভূতপূর্ব অবদান রাখা উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলি ঘোষণা করেছেন, তিনি ফেব্রুয়ারি–মার্চে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন। ১৫ বছরের ক্যারিয়ারে হিলি অস্ট্রেলিয়ার হয়ে ৮টি বিশ্বকাপ জিতেছেন এবং দলের নেতৃত্বও দিয়েছেন।

উইলো টক পডকাস্টে হিলি বলেন, “মিশ্র অনুভূতি নিয়ে বলছি। আসন্ন সিরিজটি হবে অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ। এখনো খেলতে আগ্রহী, তবে প্রতিযোগিতামূলক মানসিকতা আগের মতো নেই। মনে হচ্ছে ক্যারিয়ার শেষ করার সময় এসেছে।”

তিনি আরও যোগ করেন, “আমি সবসময় জিততে ভালোবাসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাড়না পুরোপুরি হারাইনি, তবে কিছুটা কমেছে। গত মৌসুমের ডব্লিউবিবিএল আমাকে বুঝিয়ে দিয়েছে—কখনও কখনও খেলা আমার কাছে সাধারণ দিনের মতো মনে হতে পারে। এটা আমাকে ভাবিয়েছে।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ বলেন, “অ্যালিসা সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। তার ১৫ বছরের ক্যারিয়ারে মাঠের ভেতরে ও বাইরে অসীম অবদান রয়েছে।”

অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হিলি। তিনি ১২৩ ওয়ানডে ম্যাচে ৩,৫৬৩ রান এবং ১৬২ টি-টোয়েন্টিতে ৩,৫৪ রান করেছেন। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসি তাকে টি-টোয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছিল।