বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

কলকাতায় মেসি–শাহরুখের সাক্ষাৎ


প্রকাশ :

১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় কলকাতায় পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে শুরু হয় বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’।

এই সফরের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে চলে আসে মেসি ও বলিউড কিং শাহরুখ খানের সাক্ষাৎ। মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় হাজির হন শাহরুখ। দুই ভিন্ন জগতের দুই মহাতারকার এই মুহূর্ত দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি বিশেষ অনুষ্ঠানে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন শাহরুখ খান। সেখানে উপস্থিত ছিলেন তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলও। অতিথি ও আয়োজকদের সামনে তারা একে অপরের সঙ্গে উষ্ণ শুভেচা বিনিময় করেন।

কলকাতা সফর শেষে মেসি যাবেন হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। তার আগে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে উপস্থিত হন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। প্রিয় তারকাকে একনজর দেখতে গ্যালারিতে ভিড় করেন হাজারো ভক্ত।