বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সিডনির বন্ডি সৈকতে এলোপাতারি গুলিবর্ষণ


প্রকাশ :

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় এই ঘটনার পর সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে নিরাপত্তা অভিযান চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজ ও এবিসি প্রচারিত ফুটেজে সৈকত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। বিভিন্ন ভিডিওতে লোকজনকে দিকবিদিক ছুটে পালাতে দেখা গেছে। এ সময় গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা যায়।

ঘটনাটি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দপ্তরের এক মুখপাত্র জানান, বন্ডি এলাকায় উদ্ভূত সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে। তিনি সাধারণ জনগণকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে একাধিক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটজনকে সিডনির বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।