শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে রংপুর নগরীতে মেট্রো পুলিশের তৎপরতা


প্রকাশ :

জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে রংপুর নগরী সহ জেলার বিভিন্ন এলাকায়  তৎপরতা বাড়িয়েছে  পুলিশ। 

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে নগরী সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অনিবন্ধিত মোটরসাইকেল আটক করাসহ অবৈধ অস্ত্র ও মাদক পরিবহন রোধে গাড়িগুলোতে তল্লাশী শুরু করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রংপুরের ৬টি সংসদীয় আসনের ৩টি আসনের আংশিক অংশে নির্বাচনী দায়িত্বে থাকবে মেট্রোপলিটন পুলিশ। এসব স্থানের ২০৪টি কেন্দ্রে দায়িত্ব পালনসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম  ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩টি নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর সাথে মেট্রোপলিটন পুলিশ কাজ করে জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে।