সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এসবিএফ নার্সিং ইনস্টিটিউট, লালমনিরহাট এর সপ্তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত


প্রকাশ :

এসবিএফ নার্সিং ইনস্টিটিউট, লালমনিরহাট এর ৭ম ব্যাচের  নবীনবরণ উপলক্ষে ডাক্তার সেলিমা রহমান ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল ভবনের  ছাদে গত  ২ ফেব্রুয়ারি আলোচনা সভা ও  মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী সোনার বাংলা ফাউন্ডেশন এর পরিচালক নার্সিং শিক্ষা ও সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশন এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার  ’৭১, সোনার বাংলা ফাউন্ডেশন এর সহকারী পরিচালক কল্যাণ,  উন্নয়ন ও প্রশিক্ষণ বিভাগ  আতিকুর রহমান ভূঁইয়া।  সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার বর্মন। 

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র নার্সিং  ইন্সট্রাক্টর রেনু আক্তার, কোঅর্ডিনেটর ও নার্সিং  ইন্সট্রাক্টর মাহফিজুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী হান্নানা বিনতে হক, ২য় বর্ষের  শিক্ষার্থী শহিদুল বিনতে সাদিয়া, ১ম বর্ষের শিক্ষার্থী জাইম ইসলাম। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালন করেন নার্সিংইন্সট্রাক্টর তামান্না কারিমা ও  নার্সিংইন্সট্রাক্টর হেলাল আহমেদ সিয়াম। 

এতে এসবিএফ নার্সিং ইনস্টিটিউটের সকল বর্ষের  শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।