রংপুরে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।
বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) এসএম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীরসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্খায় চব্বিশের গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা মাঠে নেমে সরকারের পতন ঘটিয়েছিল। সংস্কার, বিচার, ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অতীব জরুরী। তাই জুলাই শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণসহ গণভোটে হ্যাঁ এর পক্ষে সকল স্তরের মানুষকে রায় দিতে হবে।