সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সদর- ৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী চুড়ান্ত


প্রকাশ :

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট- সদর-৩  আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের-এর নাম।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর -৩ আসনের  পরিচালক হাফেজ  শাহ আলম।

তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, লালমনিরহাট সদর- ৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনু্ষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালীম। এ্যাডভোকেট আবু তাহেরকে লালমনিরহাট-সদর -৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

এদিকে প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।