শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবের নেতৃত্বে লালমনিরহাটে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সদর উপজেলা প্রশাসন ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়বাড়ি বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। কোথাও যেন নোংরা বা জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর উৎপত্তি রোধ ও মানুষকে সচেতন করতে জেলার পক্ষ থেকে এ র‌্যালির আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে, যাতে মানুষ নিজ নিজ বাড়ি ও দোকানের আশপাশে কোথাও পানি জমতে না দেয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সিভিল সার্জন আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের জনসাধারণ।